খাগড়াছড়ির বাসিন্দাদের জন্য চাকরি, আবেদন শেষ ২০ জুলাই
খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সার্কিট হাউসের শূন্য পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীদের বাংলাদেশের নাগরিক ও খাগড়াছড়ি জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। আগ্রহী প্রার্থীকে আগামী ২০ জুলাইয়ের মধ্যে ডাকে অথবা সরাসরি আবেদনপত্র পৌঁছাতে হবে।
|
পদের নাম |
পদসংখ্যা |
বেতন স্কেল |
|
পদের নাম অফিস সহায়ক |
পদসংখ্যা ২টি |
বেতন স্কেল ৮,২৫০-২০,০১০ টাকা। |
|
পদের নাম বেয়ারার |
পদসংখ্যা ২টি |
বেতন স্কেল ৮,২৫০-২০,০১০ টাকা। |
|
পদের নাম সহকারী বাবুর্চি |
পদসংখ্যা ১টি |
বেতন স্কেল ৮,২৫০-২০,০১০ টাকা |
|
পদের নাম মালি |
পদসংখ্যা ১টি |
বেতন স্কেল ৮,২৫০-২০,০১০ টাকা |
|
পদের নাম মালি |
পদসংখ্যা ১টি |
বেতন স্কেল ৮,২৫০-২০,০১০ টাকা |
|
পদের নাম পরিচ্ছন্নতাকর্মী |
পদসংখ্যা ১টি |
বেতন স্কেল ৮,২৫০-২০,০১০ টাকা |
বয়স ২০২১ সালের ১ জুন প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে শারীরিক প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তান-পোষ্যদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। প্রার্থীকে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
আবেদন ফি
আবেদনপত্রের সঙ্গে পরীক্ষার ফি বাবদ ৫০ টাকা ট্রেজারি চালানের মাধ্যমে ১-০৭৪২-০০০০-২০৩১ নম্বর কোডে জমা দিয়ে চালানের মূল কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। আবেদনপত্রের সঙ্গে ১০ টাকার টিকিট লাগানো এবং নিজ ঠিকানা লেখা একটি ফেরত খাম দিতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা
জেলা প্রশাসক, খাগড়াছড়ি পাবত্য জেলা বরাবার পাঠাতে হবে।

No comments:
Post a Comment